১৬ অক্টোবর ২০২১


যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেলন শাবির সহকারী অধ্যাপক

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক প্রক্টর মো. মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন। মাহফুজুর রহমান শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছিলেন। ২০১৮ সালে তিনি শাবিতে যোগদান করেন।

শনিবার শাবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান আজ দুপুরে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এর কারণ জানতে পারিনি।

শেয়ার করুন