২২ জানুয়ারি ২০২২


কবি বিশ্বজিৎ চৌধুরীর স্মরণ সভা অনুস্ঠিত

শেয়ার করুন

ভারতের আসামের বরাক উপত্যকার বাংলা সাহিত্য জগতের এক অন্যতম কবি এবং বিশ্ব কবিমঞ্চ করিমগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা কবি বিশ্বজিৎ চৌধুরী গত ১৮ জানুয়ারি ২০২২ কাছাড় ক্যান্সার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বজিৎ চৌধুরী দীর্ঘ দিন থেকে ক্যান্সারে ভোগছিলেন।শিক্ষকের পাশাপাশি কবি-প্রাবন্ধিক হিসেবে বরাক উপত্যকায় সুখ্যাতি ছিল বিশ্বজিৎ চৌধুরীর।”শরিক সাহিত্য”নামক একটি সাহিত্য বিষয়ক পত্রিকায় সম্পাদনা করেছেন প্রায় ৩১ বছর।১৯৯৬ সালে ঝাড়খন্ডের চক্রধরপুরে “সিংভুম সাহিত্য পরিষদ” তাঁকে ” আশালতা স্মৃতি সাহিত্য” পুরস্কার প্রদান করে সম্পাদণায় বিশেষ ভূমিকা পালন করার জন্য। বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি ডাঃশামসুন নূর মানব এর সভাপতিত্বে
বিশ্ব কবিমঞ্চ সিলেট শাখা র পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজ(২১.০১.২২) এক স্মরণ সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা বিশেষ অতিথি বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও আহবায়ক কবি পুলক কান্তি ধর ,কবি চন্দ্র শেখর দেব ও স্বপন দেব সহ অন্যান্য কবি -সাহিত্যিক ও উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি অন্নপূর্ণা দেব আঁখি।
শুরুতে প্রয়াত কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়

শেয়ার করুন