৫ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপার্ট : সুনামগঞ্জ জেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ৩রা ও ৪ঠা মার্চ।উল্লেখ্য ১৯২০সালে প্রতিষ্ঠা হয় ভাটির রাজধানী মধ্যনগর সদরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়।২০২০সালে শতবর্ষনুষ্ঠান উদযাপন হওয়ার কথা থাকলেও বৈশ্বিক করোনা মহামারীর কারণে পিছিয়ে যায়।মার্চের ৩ ও ৪ তারিখ ২০২৩ অনুষ্ঠিত হবে শতবর্ষ উদযাপন।এউপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশের জন্য আগামী ১০ ফেব্রুয়ারির ২০২৩ মধ্যে প্রবন্ধ,কবিতা,প্রতিষ্ঠানের স্মৃতিচারণ,ইতিহাস ঐতিহ্য,হাওর আখ্যান,অনুগল্প,শিক্ষা, ভ্রমন,ভূমিদাতা ও সাবেক প্রতিষ্ঠান প্রধান গনদের ছবি সম্বলিত সৃজনশীল লেখা আহ্বান করা হয়েছে।মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বরাবরে s129910c@gmail.com, asimsarker2015@gmail.com মেইলে পাঠাতে বলা হয়েছে।