২১ অক্টোবর ২০২০
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬), সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭)।
মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার এসআই আলাউদ্দিন জানান, মোটরসাইকেলযোগে ৩ আরোহী মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় মীরনগর নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।