২২ জানুয়ারি ২০২২


শাবির অনশনরত শিক্ষার্থীদের পাশে ডা. শিপলু

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে শাবি ক্যাম্পাসে আসেন সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

শুক্রবার রাতে তিনি প্রায় ঘন্টাখানেক ক্যাম্পাসে অবস্থান করেন।

এসময় ডা. শিপলু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন। শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ডা. শিপলু এসময় বলেন, উদ্ভূত পরিস্থিতি কারও কাম্য নয়। বর্তমান সরকারের মাননীয় মন্ত্রীগণ ও আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা চাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করুক। খুব তাড়াতাড়ি এই পরিস্হিতি থেকে উত্তরন হবে এবং শাবি তার চিরচেনা রূপে ফিরে আসবে।

শেয়ার করুন