১৭ জানুয়ারি ২০২৩


পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের ডাকা ধর্মঘট শর্তসাপেক্ষে স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। ত্রি-পক্ষীয় বৈঠকে শেষে তিনি শর্ত সাপেক্ষে ১৮ জানুয়ারি ডিপো থেকে তেল উত্তোলন ও ২২ জানুয়ারি তেল বিক্রী বন্ধের সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও পরিবেশকদের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। জেলা প্রশাসকের কাছে আমাদের সাথে দাবী তুলে ধরেছি, তিনি সব কথা শুনে পরিবেশকদের সাথে আলাপ করেছেন। তিনি আগামী ২২ জানুয়ারির মধ্যে আমাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহের ব্যবস্থা করার কথা বলেছেন।

বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশন, পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার জ্বালানি ব্যবসায়ীদের এক বৈঠকে সিলেটে জ্বালানি সংকটের কারণে ২২ জানুয়ারি রোববার থেকে তেল বিক্রী বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস এ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন