১৭ জানুয়ারি ২০২২


কুয়েত জাতীয় দলে বড়লেখার মোরশেদ মোস্তফা

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার মোরশেদ মোস্তফা ২০১৮ থেকে কুয়েত জাতীয় ক্রিকেট দলে খেলছেন। তিনি অলরাউন্ডার। তার স্বপ্ন, বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা।

জানা যায়, তার গ্রামের বাড়ি বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নে। ব্যবসায়ী মোস্তফা সারোয়ার জালাল ও আদম নবী মারজিয়া দম্পতির সন্তান মোরশেদের জন্ম ও বেড়ে ওঠা কুয়েতে। ২০০৬ সালে ক্রিকেটে হাতেখড়ি। কুয়েত অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে ভালো খেলে কুয়েত জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন। ২০১৮ সালে জায়গা করেন জাতীয় দলে। পরের বছর মালদ্বীপের বিপক্ষে তার অভিষেক হয়।

মোরশেদ মোস্তফা কুয়েতে বাংলাদেশ দূতাবাসে খণ্ডকালীন চাকরি করেন। তার স্বপ্ন একদিন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। ১১ জানুয়ারি তিনি এসেছেন বাংলাদেশে গ্রামের বাড়িতে বেড়াতে। মোরশেদ বলেন, ‘বাংলাদেশে বেড়াতে এসেছি। অনেক ভালো লাগছে। অনেকে ছবি তুলছে। এলাকার মানুষ অনেক আন্তরিক। এখানে প্র্যাকটিসের সুযোগ পাচ্ছি না। খারাপ লাগছে।

শেয়ার করুন