২ জানুয়ারি ২০২২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫), আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুই জন ঘটনাস্থলে নিহত হন।
জগন্নাথপুর থানার এসআই ওবায়েদ উল্লাহ দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।