২৪ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সরকারী অফিস, আদালত ও ব্যাংক পাড়ায় ছুটি শেষ হলেও এখনো শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে ছুটি চলছে। ঈদের ছুটি কাটাতে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও পরিবার নিয়ে মানুষজন ছুটে এসেছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত সিলেটে।সকলেই উপভোগ করতে চান প্রকৃতির অপার সৌন্দর্য।তাইতো ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের ঢল নেমেছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথরে।
সিলেট শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বের সাদাপাথর স্থানীয়দের ও পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে।ধলাই নদীর শীতল পানির স্পর্শ নিতে মানুষজন ছুটে আসেন এখানে।
কুমিল্লা থেকে আসা ময়নুল ইসলাম বলেন,আমি আজ ভোরে কুমিল্লা থেকে রওয়ানা করে দুপরে সিলেটে আসি।হোটেলে একটু বিশ্রাম নিয়ে বিকালে সাদাপাথরে এসেছি।সিলেট শহর থেকে কাছে হওয়ায় আর রাস্তা ভালো থাকায় জার্নির কিছু ক্লান্তি ছিলো।কিন্ত সাদাপাথরের ধলাই নদীর শীতল স্পর্শ আমার শরোর ও মনকে চাঙা করে দিয়েছে।
সাদা পাথরের একদিকে রয়েছে ভারত আর অন্যদিকে বাংলাদেশ।মাঝখান দিয়ে বয়ে গেছে ধলাই নদী।নদীর দুই পাড়ে সারি সারিবদ্ধ ভাবে রয়েছে অসংখ্য সাদা রঙের পাথর।উপরে নীল আকাশ আর তার ঠিক নিচের সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে।
ঢাকা থেকে ঘুরতে আসা আব্দুল্লাহ বিন ওয়াজেদ বলেন, সাদা পাথর এলাকা এক কথায় অসাধারণ।প্রকৃতি এতো সুন্দর এখানে না আসলে আমি বুজতাম না। সবুজ পাহাড়ের বুক চিরে ভারত থেকে বয়ে আসা ধলাই নদীর পানির শীতল স্পর্শে আমি পুরো মুগ্ধ।
সাদা পাথর পর্যটন স্পট ঘুরে শিউলি বেগম জানান, এখানকার পরিবেশ অপরুপ।যেকেউ এখানে আসলে মন ভালো হয়ে যাবে। এটি সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা।আমি এই জায়গার প্রেমে পড়ে গেছি।
পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল কর্মকর্তা ইনস্পেক্টর শ্যামল বণিক বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সদা তৎপর রয়েছে জেলা পুলিশ। সিলেটের সকল পর্যটন স্পটে পর্যটকদের তদারকির জন্য একজন করে অতিরিক্ত পুলিশ সুপার নিয়োজিত আছেন। সাদাপাথ আজ কয়েক হাজার লোক ঘুরতে গিয়েছেন।আমাদের বেশ কয়েকটি টিম তাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।কোন ধরনের অপ্রীতিকর ঘটনরোধে আমাদের চোখ কান খুলা রয়েছে।এখন পর্যন্ত পর্যটকরা স্বাচ্ছন্দে ঘুরাফেরা করছেন।