৩ ফেব্রুয়ারি ২০২০


ওমানে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার প্রবাসী নিহত

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : ওমানের আদম এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত লিয়াকত আলী কুলাউড়া উপজেলার বিলের পার গ্রামের মৃত মুসলিম আলী মকু মিয়ার তৃতীয় ছেলে।

রোববার স্থানীয় সময় বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী নিহত হওয়ায় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন