২৭ ডিসেম্বর ২০২১


সানি লিওনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সানি লিওনের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেয়ার অভিযোগ উঠেছে । ‘মধুবন মে রাধিকা নাচে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করায় তার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়।

এনডিটিভি জানিয়েছে, ওই মিউজিক ভিডিও নিয়ে সরাসরি সানি লিওনকে হুমকি দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

নরোত্তম মিশ্র বলেন, সানি লিওনকে ৭২ ঘণ্টার মধ্যে তার নাচের ভিডিও নেটমাধ্যম থেকে সরিয়ে নিতে হবে। অন্যতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিওতে সানির নাচ থেকে উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরা ক্ষুব্ধ হয়েছেন। রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শুধু তাই নয় মথুরার পুরোহিতদের দাবি, ওই ভিডিওটি নিষিদ্ধ করা হোক। এই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন পুরোহিতদের একাংশ। এর পরই মন্ত্রী নরোত্তমের এই হুমকি দেন।

শেয়ার করুন