৯ জুলাই ২০১৭


আগামী নির্বাচনে অংশ নিবে বিএনপি : ইনাম চৌধুরী

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : বিএনপি’র ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেছেন সামনে, নির্বাচন আসছে, আমরা নির্বাচনে যাব। কিন্তু নানাভাবে আমাদের হয়রানী করা হচ্ছে। আমরা খুব কঠিন সময় পার করছি। এসবের মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রবিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাজী সুনু মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান শায়েস্তা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, নোমান উদ্দিন মুরাদ, সেলিম আহমদ, কাজী ফুয়াদসহ অনেকে।

 

 

(আজকের সিলেট/৯ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন