১৬ নভেম্বর ২০২৩


তফসিল ঘোষণার পর হবিগঞ্জে গাড়ি ভাঙচুর, পক্ষে-বিপক্ষে মিছিল

তফসিল ঘোষণার পর হবিগঞ্জে তুমুল সংঘর্ষ। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তিনকোণা পুকুরপাড় ও সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান।

পুলিশের ভাষ্য, বিএনপির বিক্ষোভ মিছিল থেকে এ ভাঙচুর চালানো হয়েছে।

এ ছাড়া ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টারে বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অন্তত ১০ যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে বিএনপির পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

হবিগঞ্জের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) খ‌লিলুর রহমান বলেন, ‘দুই দফায় সংঘর্ষ হ‌য়ে‌ছে। প্রথম দফায় মুস‌লিম কোয়ার্টার ও দ্বিতীয় দফায় শা‌য়েস্তা নগ‌রে সংঘর্ষ হয়। এতে পু‌লিশসহ ২০ জন আহত হ‌য়ে‌ছেন। এসময় ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুরসহ কক‌টেল বি‌স্ফোরণের ঘটনা ঘ‌টে। পু‌লিশ ঘটনা নিয়ন্ত্রণে রাবার বু‌লেট ও টিয়ারশেল নি‌ক্ষেপ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনায় বেশ ক‌য়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে জেলা আওয়ামী লী‌গের উদ্যো‌গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রা হয়েছে। তবে বাম জোট হরতা‌লের আহ্বা‌নে মি‌ছিল করেছে। জেলা শহ‌রের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবা‌হিনী শহর প্রদ‌ক্ষিণ কর‌ছে।

এএস // আতারা

শেয়ার করুন