২৫ ডিসেম্বর ২০২১


বড়দিনের উৎসবে মিলনমেলা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : যিশু খ্রিস্টের জন্ম দিন উপলক্ষে খ্রিস্টান ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দিতে, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে এ ধরায় তার আগমন ঘটেছিল। সারাদেশের ন্যায় সিলেটেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নগরীর প্রতিটি চার্চে চলছে উৎসবের আমেজ। রাজনীতিবীদ থেকে শুরু করে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ চার্চে গিয়ে বড় দিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

শনিবার দুপুরে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।

কেক কাটা অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশনের নিরাজকুমার জসওয়াল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বড়দিন উপলক্ষে নগরীর বিভিন্ন চার্চে কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ।

শেয়ার করুন