২১ ডিসেম্বর ২০২১
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ইয়ূথ এইড অর্গানাইজেশন এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এবং নব নির্বাচত ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় হল রুমে ৭৬ জন বীর মুক্তিযোদ্ধাক এবং ৯ জন ইউপি সদস্য এবং চেয়ারম্যানকে এ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইয়ূথ এইডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ময়নুল হক মাষ্টার, নাগরলিপি গবেষক লেখক কলামিস্ট এবং উৎস প্রকাশনীর কর্ণধার মস্তফা সেলিম।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন পাঠ করেন আবুবকর হাসমত। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং অতিথিবৃন্দ সম্মেলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বীর মুক্তিযোদ্ধারা একেকজন একেক রকম যুদ্ধ দিনের গল্পনিয়ে হাজির হন। এসময় পুরো অনুষ্ঠানে নেমে আসে নিরবতা। আবেক আপ্লুত হয়েপড়েন জাতির শ্রেষ্ট সন্তানরা। পুরো ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ায় সূচনাহয় অন্যরকম উৎসবের। মুক্তিযোদ্ধারা মেতে উঠেন খুনসুটিতে। গল্প আর আড্ডায় অতিবাহিত হয় সময়।
স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুর রাহমান বলেন, বহুবছর পরে আমরা একত্রিত হতেপেরে অসম্ভব ভালো লাগছে। আজ আমার কাছে মনে হচ্ছে আমার বয়েস মাত্র ২২ বছর।অসুস্থতা নিয়ে আজকে এই অনুষ্ঠানে এসেছি কিন্তু আমি এখন সুস্থ।এমন আয়োজনে ইয়ূথ এইডকে ধন্যবাদ জানান তিনি।
প্রধান আলোচক লেখক ও গবেষক মস্তুফা সেলিম বলেন, আজ থেকে ২২ বছর আগে বড়লেখার মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখি কিন্তু এতো মুক্তিযোদ্ধাদের একসাথে নীজ এলাকায় আর কখনো দেখিনি।
তিনি বলেন, আমরা আপনাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বাধীনতা রক্ষায় নিজেদের উৎসর্গ করবো। মস্তুফা সেলিম এসময় অন্যরকম ভালোবাসা প্রকাশ করেন,তিনি বলেন আজ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটালাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন বলেন, এমন আয়োজনে আমি আনন্দিত।বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে।আগের থেকে অনেক অনেক বেশী প্রাধান্য দেয়াহয় মুক্তিযোদ্ধাদের।প্রতিজন মুক্তিযোদ্ধাই আমাদের বাতিঘর।আমরা তাদের পথেই বাংলাদেশ লালন করি।
ইয়ূথ এইডের সভাপতি খালেদুর রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড দেলওয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগতক বক্তব্য রাখেন ইয়ূথ এইডের দপ্তর সম্পাদক রমা কান্ত দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইয়ূথ এইড অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ময়নুল হক মাস্টার, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রবাসক ও ইয়ূথ এইড অর্গানাইজেশনের উপদেষ্টা শফিউল আলম, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রসিদ আহমদ, ইয়ূথ এইড অর্গানাইজেশনের উপদেষ্টা বিয়াই ডহর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিধু বিশন নাত, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তান শাহজাহান।
নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- হিফজুর রাহমান, ইয়ূথ এইডের পরামর্শক সামাজিক ব্যক্তিত্ব ক্রীড়াবিদ ইকবাল হোসেন, সামাজকর্মী ও ক্রীড়াবিদ তোফায়েল আহমদ স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তান ইয়ূথ এইডের পরামর্শক সাবলু আহমদ।
জীবিত এবং মৃত যেসব শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধিত করা হয় য়ারা হলেন- বীর মুক্তিযোদ্ধা তেরাব আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুস শুক্কুর, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জুনাব আলী বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুন নূর (শহিদ), বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জালাল, বীর মুক্তিযোদ্ধা খয়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিম্বর আলী, বীর মুক্তিযোদ্ধা ছিফত আলী, বীর মুক্তিযোদ্ধা হান্নান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মখদ্দছ আলী, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন,বদরুল হক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মুহিব আলী, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক(যুদ্ধাহত),বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জোয়াদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাতির আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জহির খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাতাব উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আং কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা তুতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা নজীব আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা তজমুল হক, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা গীতেন্দ্রনাথ দাস-( যুদ্ধাহত) বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সমছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা পুতুল চন্দ্র দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাছিব, বীর মুক্তিযোদ্ধা মিছির আলী, বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা নাজন মিয়া।
এছাড়াও যেসকল ইউপি সদস্যদের সংবর্ধিত করা হয় তারা হলেন- ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক মাষ্টার, ইউপি সদস্য- সাজু আহমেদ, এমরানুল হক বাবু, আলতাফ হোসেন, কবির আহমেদ, নুরুল ইসলাম, আব্দুল হক, খছরুজ্জামান, শামীম আহমেদ, ইমাম উদ্দিন হিফজুর, ফিরোজা বেগম, রাজিয়া সুলতানা, রুব্বান বেগম।