২৬ ফেব্রুয়ারি ২০২১


দুই ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের রশিদপুর এলাকায় দুই বাসের সংঘর্ষের কারণে বন্ধ থাকার দুই ঘটনা পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। দুই বাসের মধ্যে ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনায় বহু হতাহতের পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অনেক গাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাব্কি করতে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর কাজে অংশ নেয়। উদ্ধার কাজ শেষ হলে প্রায় দুই ঘণ্টা পর সকাল নয়টার দিকে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।

সকালের ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু, তার সহকারী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন