১২ জুলাই ২০২০


বালাগঞ্জে কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন

শেয়ার করুন

বালাগঞ্জ সংবাদদাতা : মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা।

রোববার বিকেলে তারই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলা সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের আহ্বানে সাড়া দিয়ে বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

এসময় বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন,
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী তিন মাস দেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীকে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কর্মসুচি ও বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ এই বৃক্ষ রুপন কর্মসুচি পালন করি।

বৃক্ষ রুপন কর্মসুচিতে উপস্হিত ছিলেন- বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক রাশেদ আহমদ জয় ছাত্রনেতা মোজ্জামেল আহমেদ, জাকারিয়া আহমেদ রাব্বি। সার্বিক সহযোগীতা করেন বিধান দাস।

শেয়ার করুন