২১ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির সাথে সাথে নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১৫ দিনের মধ্যে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।