১২ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার আক্তার হোসেনকে নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পর এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা নিয়োগের প্রস্তাব সোমবার (১১ ডিসেম্বর) অনুমোদন দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। তবে নতুন এসপি কবে হবিগঞ্জে যোগ দেবেন তা জানা যায়নি।
এদিকে, হবিগঞ্জের সাবেক এসপি এসএম মুরাদ আলীকে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয় বলে জানা গেছে।