২১ ডিসেম্বর ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরায় সানজিদা ইয়াসমিন শাওন (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার পিতার নাম ফয়জুল আলম।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বসতঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে সে আত্মহত্যা করেছে, তা স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। তবে আত্মহত্যার কারণ নিয়ে এলাকাজুড়ে নানাকথা আলোচিত হচ্ছে। অষ্টাদশী তরুণী সানজিদার আত্মহনন নিয়ে কেউ মুখ খুলছেনা।
বিয়ানীবাজার থানার এসআই নূর মিয়া জানান, আত্মহত্যার ঘটনার নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।