২ সেপ্টেম্বর ২০২৩
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হুরাইন এইচ.টি.এফ লিমিটেডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেন্ট্রাল ফিল্ড মাঠে বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় ১৮টি দল।খেলাটি ১৬আগষ্ট শুরু হয়ে ২সেপ্টেম্বর ফাইনালে অংশ নেয় উদয়ন ইলেকট্রিক্যাল বনাম উইভিং গ্লোরিয়াস।খেলাটি ২-১ গোলে উইভিং গ্লোরিয়াস জয় লাভ করে। বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য সালমা ইসলামসহ অতিথিরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুরাইন এইচ.টি.এফ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম,যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামের সহধর্মীনি তানিয়া ইসলম।

অডিট জিএম জুলফিকার হায়দার, কস্টিং ডিজিএম আরিফুল হক,একাউন্স জিএম সারোয়ার হোসাইন,হুরাইন ডাইরেক্টর (অপারেশন) রাজীব দাস, মার্কেটিং সিএমও রাজিতা,মার্কেটিং হেড(লোকাল) আব্দুল কাইয়ূম,আর অ্যান্ড ডি জিএম আমান উল্লাহ(দানিস্কা),এডমিন সিনিয়র ম্যানেজার সাখাওয়াত হোসাইন সুমন,ইয়াং ডাইং জিএম খালেদ মাহমুদ,উইভিং জিএম জাহাঙ্গীর আলম,প্রসেসিং এজিএম সাইফুল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন হুরাইন এইচ.টি.এফ লিমিটেডের জিএম, ডিজিএম, ম্যানেজারসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, কাজের পাশাপাশি খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন।ভবিষ্যতে সকল ধরনের খেলাধুলা দিয়ে পাশে থাকব।