২৫ ফেব্রুয়ারি ২০২৩


টুকেরবাজারে টমেটোর কেজি পাঁচ টাকা!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শহরতলীর টুকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা কেজিতে, তবু ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। একইভাবে এ বাজারে ফুলকপি ৮ টাকা, শিম ১৫ টাকা, বাঁধাকপি ৭ টাকা, বেগুন ১৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারে চাহিদা কমে যাওয়া লোকসান গুনছেন চাষিরা। এমনটিই বলছেন সংশ্লিষ্টরা।

টুকের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। চাহিদা কমে যাওয়ায় টমেটো বিক্রি করতে পারছেন না চাষিরা।

প্রতিদিন ভোরে সিলেটের টুকের বাজারে বসে সবজির হাট। এ হাটে বিক্রির জন্য সিলেট শহরতলিতে উৎপাদিত টাটকা সবজি নিয়ে আসেন চাষিরা। সিলেট ও সুনামগঞ্জের পাইকারি বিক্রেতারা এখান থেকেই সবজি সংগ্রহ করেন।

ক্রেতা আক্তারুজ্জামান বলেন, আমি শহর থেকে সবজি কিনতে এখানে সপ্তাহে একদিন আসি। এই বাজাতে ভালো সবজি এবং দামে কম পাওয়া যায়। আজকে মাত্র পাঁচ টাকা কেজিতে টমেটো কিনেছি। শহরে এক কেজি টমেটো কিনতে অন্তত ২৫ থেকে ৩০ টাকা লাগে।

সবজি সংগ্রহ করতে আসা পাইকারি বিক্রেতারা বলছেন, এবার সবজির উৎপাদন অনেক বেশি হওয়ায় বাজারে দাম কম। তবে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক।

শহরে নিয়ে বিক্রির জন্য সবজি কিনতে এসেছেন ব্যবসায়ী রফিকুল আমিন বলেন, বাজারে সবজির দাম খুবই কম। তবে আমাদের যেমন দামে কেনা তেমন দামেই বিক্রি করতে হয়। দাম একটু বেশি হলে কৃষক সবজি চাষে আগ্রহী হবে।

শেয়ার করুন