৫ ডিসেম্বর ২০১৭


আম্বরখানায় কলেজ ছাত্রকে কুপিয়ে কুপিয়ে যখম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর আম্বরখানায় সহপাঠীর ছুরিকাঘাতে জুয়েল আহমদ (১৮) নামের এক কলেজ ছাত্র আহত হয়েছেন। ছুরিকাঘাতের পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার সহপাঠীরা। আহত জুয়েল খাসদবির এলাকার আব্দুল লতিফের পুত্র এবং সে আম্বরখানা রয়েল এমসি একাডেমীর একাদশ শ্রেণির ছাত্র। এসময় আহত অবস্থায় জুয়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুরে আম্বরখানা এলাকার ডিঙি রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে।

কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা ডিঙি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিলেন জুয়েল। এসময় পিছন দিক থেকে এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষনিকভাবে ছুরিকাঘাতের কারণ জানা যায়নি।

(আজকের সিলেট/৫ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন