৪ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর ঘাসিটুলা এলাকায় সড়ক দুর্ঘটনায় খোকন আহমদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত খোকন ঘাসিটুলা ২৯ নং বাসা বারী মঞ্জিলের কানু মিয়ার ছেলে।
সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঘটনার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটিতে আঘাত পান মোটরসাইকেল আরোহী খোকন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/৪ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)