১৬ ডিসেম্বর ২০২১


ওসমানীনগর সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মোঃ মুহিব হাসানকে সভাপতি এবং চ্যানেল এস, ইউ.কে এর ওসমানীনগর প্রতিনিধি মোঃ আব্দুল হাদীকে সাধারণ সম্পাদক করে ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন (ওইউজে)’র (২০২২-২৩ সেশন) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে উপজেলার তাজপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের এসক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- কোষাধ্যক্ষ কে এম রায়হান (দৈনিক লাল সবুজের দেশ), দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম নাঈম (দৈনিক সিলেটের দিনকাল), প্রচার প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ (বাংলা নিউজ), পাঠাগার সম্পাদক মুজাক্কির আহমদ নাজু (একুশে জার্নাল), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিকাশ সুত্রধর (দৈনিক জাগ্রত সিলেট)।
কার্যকরী কমিটির সদস্য- সৈয়দ মুসলেহ উদ্দিন (দৈনিক সংগ্রাম), আব্দুল আলীম (কুশিয়ারা বার্তা), সাদেক আহমদ শিকদার, (হ্যালো বাংলাদেশ)।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সদস্য সচিব মোঃ মুহিব হাসান। মোঃ আব্দুল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সৈয়দ মুসলেহ উদ্দিন এর কোরআন তেলাওয়াত এবং বিকাশ সুত্রধর এর গীতা পাঠের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সভা শেষ করা হয়।

সভায় বক্তব্য রাখেন- কেএম রায়হান, নাজমুল ইসলাম নাঈম , মুজাক্কির আহমদ নাজু, বিকাশ সুত্রধর ও সৈয়দ মুসলেহ উদ্দিন। এসময় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন