২৯ মে ২০২৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানাপুলিশ। নিহতের বয়স ৬০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছে জানান, সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।