১৩ ডিসেম্বর ২০২১


নগরীতে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীতে শুরু হলো স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচী। প্রথম দিন সিলেট নগরীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সী ৬০০ শিক্ষার্থী টিকা পাবে। পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীসহ বিভিন্ন উপজেলায়ও টিকা দেওয়া হবে।

সোমবার সিলেট নগরীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে এই কর্মসূচী শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক অবস্থায় ২৫ হাজার স্কুলশিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ধাপে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় এবং পুলিশ লাইনস হাইস্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। এ চারটি স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে করোনার ভ্যাকসিন নিচ্ছে। সিংহভাগ শিক্ষার্থীই ইনজেকশন নিয়ে ভয় না পাওয়ার কথা জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, একটি বুথে প্রতিদিন ৩০০ জন টিকা দিতে পারবে। এভাবে ৪টি কেন্দ্রের প্রতিটি বুথে ৩০০ জন করে টিকা দিতে পারবে।

শেয়ার করুন