১১ ডিসেম্বর ২০২১


জগন্নাথপুরে বহিস্কার হচ্ছেন আ.লীগ ১১ বিদ্রোহী প্রার্থী

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করার পক্ষে মতামত এসেছে। বিদ্রোহী প্রার্থীরা হলেন- পাটলী ইউনিয়নে সিরাজুল হক, আব্দুল হাই আজাদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আরশ মিয়া, শহিদুল ইসলাম বকুল, আব্দুল মোমিন,রানীগঞ্জ ইউনিয়নে শহিদুল ইসলাম, ছালিক মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মকসুদ কোরেশি, আজহারুলকামালী, আশারকান্দি ইউনিয়নে আইয়ূব খান, জমিরুল হক।

শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় কার্য নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান, কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলার ৭ ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীগন জোড়ালো ভাবে দলের ৯জন বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের পক্ষে মতামত দিয়েছেন। আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে পরামর্শ করে গঠনতন্ত্র মোতাবেক শ্রীঘ্রই ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন