১ নভেম্বর ২০২০


গোলাপগঞ্জে মাছ শিকার দেখতে গিয়ে দুই শিশু নিখোঁজ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুরে মাছ শিকার দেখতে গিয়ে দু’শিশু নিখোঁজ হয়েছে। তারা হচ্ছে রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে তাউসিফ আহমদ (৭) ও একই গ্রামের কবির মিয়ার ছেলে আলামিন আহমদ (৫)।

শনিবার বিকেলে রুস্তমপুরে মাছ শিকার দেখতে গিয়ে তারা নিখোঁজ হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের সন্ধান চেয়ে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

শেয়ার করুন