২৫ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন জায়গায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার দিবসব্যাপী একযোগে কেন্দ্রীয় আশ্রম বারদী সহ দেশের একাধিক স্থানে লোকনাথ বাবার পাদুকা উৎসব আনন্দ মুখর পরিবেশে পূজার্চনা অনুষ্ঠিত হচ্ছে।
মধ্যনগর সদরের দূর্গাবাড়ী, বৈঠাখালী নতুনপাড়ার কালীবাড়ি বাড়ী সংলগ্ন লোকনাথ চত্বরে, জমশেরপুর, গলইখালী, হরিপুর, কায়েতকান্দা সহ মধ্যনগর উপজেলার আওতাধীন ভক্তগন উৎসবে মত্ত রয়েছেন।