১০ ডিসেম্বর ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ ও ১ম যুগ্ম আহবায়ক সৈয়দ শাহজাহান আলীকে দেখতে গেছেন বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম, ইলিয়াস আলীর সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুসদীর লুনা।
বৃহস্পতিবার দুপুরে তাদের দেখতে যান বিএনপির এই নেত্রী। এ সময় তিনি এই দুই নেতার চিকিৎসার খোজ খবর নেন এবং আশু রু মুক্তি কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, সাবেক আহবায়ক চেরাগ আলী চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান তাজ মোঃ ফখর উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ এনামুল হক পীর, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, সদস্য আব্দুর রউফ আব্দু, আব্দুল্লাহ মিছবাহ, রায়হান আহমদ, সহ উপজেলা বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলে’র নেতৃ বৃন্দ।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সাংগঠনিক কার্যক্রমে পশ্চিম পৈলনপুর যাওয়ার পথে এক সড়ক দূর্ঘনায় মারাত্মকভাবে আহত হন উপজেলা ছাত্রদলের এই দুই নেতা।