৭ ডিসেম্বর ২০২১


ওসমানীনগরে পুলিশ এসল্ট মামলা থেকে খালাস পেলেন ৯ বিএনপি নেতা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর জি আর ১৩/১৮ মামলার রায় সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে নির্দোষ প্রমানিত হয়েছে। এতে উক্ত মামলা থেকে খালাস পেয়েছেন ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গয়াস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো: এহিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন,বিএনপি নেতা হান্নান মিয়া, ইমরান চৌধুরী, উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহজাহান আলী,উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জামাল চৌধুরী, পশ্চিম পৈলনপুর ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া,বিএনপি নেতা খলকু মিয়া।

জানা যায়, বিগত ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেটে হযরত শাহ জালাল রহমতুল্লাহি মাজার জিয়ারত করে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতা ও পুলিশের উপর আক্রমণসহ রাষ্ট্র বিরুধী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে উক্ত মামলায় উল্লেখ করা হয়। পরবর্তীতে এই মামলায় বিচার কার্য সমাপ্ত করে ৫ ডিসেম্বর (রবিবার) রায়ের দিন তারিখ ধার্য ছিল। দীর্ঘ পর্যালোচনা শেষে সিলেটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালত সকল আসামিদের খালাস প্রদান করেন।

মামলায় খালাস পেয়ে উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহজাহান আলী বলেন, সকল ষড়যন্ত্রের জাল পাড়ি দিয়ে আমরা মামলা থেকে খালাস পাওয়ায় মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি।

শেয়ার করুন