২৭ জানুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট- ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, জনগণ ও দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। শেখ হাসিনার সরকার মুখে যা বলে, কাজে তা বাস্তবায়ন করে দেখায়। শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কথা বলে ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ইনাতআলী পুরে বড় খালের উপর ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, আরমান আজাদ প্রমুখ।