৪ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিক দিয়ে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রস্থলের কাছে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সতর্কসঙ্কেত দেখাতে বলা হয়েছে।
শনিবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।
এতে বলা হয়- নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।আবহাওয়া অধিদপ্তর থেকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।