৪ ডিসেম্বর ২০২১


বছরের শেষ সূর্যগ্রহণ আজ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বছরের শেষ সূর্যগ্রহণ হবে আজ শনিবার । সকাল ১১টা থেকে দুপুর ৩টা ৭ মিনিট পর্যন্ত দেখা যেতে পারে এই সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। তবে ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। অনলাইনে লাইভ দেখা যাবে এ গ্রহণ।

সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

সতর্কতা
# সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে।

# গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন।

# সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না।

# গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

শেয়ার করুন