১২ জুলাই ২০২০


দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দিরাইয়ে বন্যার পানিতে ডুবে সামিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
রোববার দুপুরে দিরাই পৌরসভা এলাকার ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের সমসুনুর মিয়ার মেয়ে।
 
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বন্যার পানিতে খেলা করার সময় সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ের দিকে পানি থেকে তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
দিরাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহমিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন