১৯ জানুয়ারি ২০২২
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল আলম (৪০) নামে এক চালক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে বাবু মিয়া নামে আরো এক হেলপার। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক রবিউল টাঙ্গাইল জে লার ঘাটাইল থানার সাগরদিঘি গ্রামের মুসলিম মিয়ার পুত্র।
বুধবার সকালে মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি রড বোঝাই ট্রাকের মধ্যে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের চালক রবিউল আলম নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকদুইটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। সকালে মহাসড়ক এলাকায় ঘন কুয়াশা ছিল। এ জন্য দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।