২ ডিসেম্বর ২০২১


সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গত ২৫শে নভেম্বর রাতের আধারে কোন কারণ দর্শানোর নোটিশ বা শোকজ ছাড়াই সিলেট প্রেসক্লাবের ২৩ জন সদস্যের সদস্যপদ বাতিল করায় ১১ জন সদস্য সিলেটের আদালতে মামলা করার প্রেক্ষিতে সিলেট প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন আদালত। মামলার বাদী সিলেট প্রেসক্লাবের ১১ জন সদস্য হলেন- খায়রুল জাফর চৌধুরী, আব্দুল জব্বার, গোলাম মর্তুজা বাচ্চু, শাহনেওয়াজ তালুকদার, এনামুল হক, হাসান মোহাম্মদ শামীম, মো: জাহেদ আহমদ, আবু বক্কর সিদ্দিক, লবিদ হোসেন চৌধুরী, মুহিব আলী ও শাফি চৌধুরী।

বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবের ১১ জন সদস্য বাদী হয়ে প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ছাড়াও এ মামলায় বিবাদী করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলামকে বিবাদী করে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিচারক এই আদেশ দেন।

আাদালতে বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট রফিক আহমদ। তাকে সহযোগিতা করেন- সিনিয়র আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট সুমেল আহমদ ও এডভোকেট তারেক আহমদ।

জানা যায়, গত ২৫শে নভেম্বর রাতের আধারে কোন কারণ দর্শানোর নোটিশ বা শোকজ ছাড়াই সিলেট প্রেসক্লাবের ২৩ জন সদস্যের সদস্যপদ বাতিল করায় ১১ জন সদস্য সিলেটের আদালতে মামলা করলে এই আদেশ দেয়া হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিক আহমদ জানান, সিলেট প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনকে সামনে রেখে গত ২৫ নভেম্বর মধ্যরাতে একটি চুড়ান্ত ভোটার তালিকা ক্লাবের নোটিশ বোর্ডে টানান সাধারন সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু। এ তালিকায় প্রেসক্লাবের ২৩ জন সদস্যকে বাদ দেয়া হয়। কোনরকম কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এবং কার্যনির্বাহী কমিটিকে না জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পূর্ণ এখতিয়ার বহির্ভুতভাবে এ ভোটার তালিকা প্রকাশ করেছেন বলে জানান এ আইনজীবী । তিনি বলেন, আবেদনকারী ১১ জন সাংবাদিক সিলেট প্রেসক্লাবের নিয়মিত সদস্য। নির্বাচনকে প্রভাবিত করতে বিনা কারণে তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ‍্যে ৭ জনই ইতোমধ্যে এই প্রক্রিয়ার বিরুদ্ধে লিখিত অনাস্থা জানিয়েছেন। তারপরও কোন সুরাহার উদ্যোগ না নিয়ে একতরফা নির্বাচনের আয়োজন করছেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। এ অবস্থায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ১১ জন সাংবাদিক আদালতে প্রতিকার চেয়ে আবেদন করেন। আদালত বৃহস্পতিবার শুনানি শেষে সিলেট প্রেসক্লাবের নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেছেন। প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ছাড়াও এ মামলায় বিবাদী করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলামকে।

মামলার বাদীদের মধ্যে থাকা সাংবাদিক শাহনেওয়াজ তালুকদার তিনি জানান, ক্লাবের ২৩জন সদস্যকে নিয়মনীতি না মেনে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে রহস্যজনক কারণে। তালিকা থেকে বাদ দেয়ার পর তারা নির্বাচনের আয়োজন করায় আমরা প্রতিকার চেয়ে আদালতের দারস্থ হয়েছি। আদালত নির্বাচনী কার্যক্রম স্থগিতের পাশাপাশি তাদেরকে এ বিষয়ে কারণ দর্শানোর জন্য আদেশ দেন।

শেয়ার করুন