১৫ জুলাই ২০২০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নে একই বাড়ির পুকুরে ডুবে দুই শিশু সহপাঠীর মৃত্যু হয়েছে। শিশু দুটি হচ্ছে ভাড়াউড়া গ্রামের মধু মিয়ার মেয়ে রেশমী বেগম (৬) ও ফারুক মিয়ার মেয়ে মারিয়া (৫)। উভয় শিশুর পিতা পেশায় রিকশাচালক।
মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমভাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
ভাড়াউড়া গ্রামের শাহিন আহমেদ জানান বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। সন্ধ্যা রাতে পরিবার সদস্যদের অজান্তে তারা পুকুরে পড়ে ডুবে যায়। ঘণ্টাখানেক পর পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।