১৪ নভেম্বর ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত ৪ জন শিক্ষককে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তবে তাদের নাম জানা যায়নি।
রোববার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস উপজেলার দারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যান। কেন্দ্রের কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি। এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত চার শিক্ষকের হাতে স্মার্টফোন দেখতে পান তিনি। পরে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্রের দায়িত্বে থাকা সচিবকে নির্দেশ দেন ইউএনও। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সচিব ওই চার শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেন।
বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার কালে তাদেরকে হাতেনাতে ধরা হয়। সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার কালে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদেরকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।