২ ডিসেম্বর ২০২১


নারী পুলিশের সাথে অনৈতিকতা, ইন্সপেক্টর ক্লোজড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সাথে ঘনিষ্ট হয়ে শাস্তির মুখে পড়েছেন এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর)। অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

প্রদীপকে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের। এছাড়া প্রদীপের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদিপ কুমার দাস। রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রশাসনিক কারণে ক্লোজ করেছেন। আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের অফিস কক্ষে যাওয়া ওই নারী কনস্টেবল একদিন আগে ৬ দিনের ছুটিতে ছিলেন। তিনি এখানে কিভাবে গেলেন এবং ওখানে আসলে কী হয়েছে সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই নারী পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধেই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন