প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার ৭৫জন কোরআনে হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে জামেয়া ইসলামীয়া ফরিদাবাদ মেজরটিলার ওলিউল্লাহ, দ্বিতীয় স্থান জামেয়া ইসলামীয়া ফরিদাবাদ সিলেট এর হারুনুর রশীদ নাবিল, তৃতীয় স্থান জামেয়া রাহমানিয়া তাহফিজুল কুরআনের ইন্টারন্যাশনাল সাওয়ান বিন হুসাইন।
প্রথম স্থান অর্জনকারীকে দশ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে সাত হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা এবং বিশেষ স্থান অধিকারী সাতজনের প্রত্যেককে এক হাজার টাকা করে পুরস্কার সম্মানী প্রদান করা হয়।