১৯ নভেম্বর ২০২১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ১১ নং বিধি লংঘন করে গত ১৮ নভেম্বর মিছিল-শোডাউন করায় ৬ নং কুর্শি ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমদ মুসাকে(নৌকা প্রতীক) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রাথীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে। তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।