১৯ নভেম্বর ২০২১


কুলাউড়া আ’লীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ৯ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা শাখা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (রেনু) ও সাধারণ সম্পাদক আ.স.ম. কামরুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার বরমচাল ইউপির বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খাঁন (সুইট), ভাটেরা ইউপির বর্তমান চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী কামাল ইবনে শহীদ চৌধুরী, কুলাউড়া সদর ইউপি বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (বুবলি), বিদ্রোহী প্রার্থী শাহাদাৎ হোসেন চৌধুরী, টিলাগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক, শরীফপুর ইউপির বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান, কর্মধা ইউপির মুহিবুল ইসলাম আজাদ ও মছলু আমিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.স.ম. কামরুল ইসলাম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের সুনাম ক্ষুন্ন করায়, দলের সকল পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। একইসাথে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র চিঠি দেয়া হয়েছে।

শেয়ার করুন