২ অক্টোবর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-লাখাই সড়কে অজ্ঞাত ট্রাক চাপায় মোঃ রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর পুত্র।
জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে রাকিবুলের পিতার ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হার্ডওয়ার দোকান তালাবদ্ধ করে একটি বাইসাইকেল দিয়ে বাড়ী ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া।
আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)