১৪ নভেম্বর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের একমাত্র পুত্র সামিউর রহমান সামি ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে রাজধানী ঢাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে, মেয়র পুত্রের মৃত্যুর খবর হবিগঞ্জে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিহত সামির ছবিসহ ব্যাপক ভাবে প্রচার করা হচ্ছে এবং জেলা আওয়ামীলীগ, যুবলীগ তথা হবিগঞ্জে আওয়ামী পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করছেন।