১৯ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীর ধোপাদিঘীর উত্তরপাড় এলাকা থেকে এক যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ফাঁসের চিহ্ন আছে। তবে তাৎক্ষনকিভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার সকাল ১১টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার গলায় ফাঁসের চিহ্ন আছে। তবে এটা খুন নাকি কিভাবে কী হয়েছে, তা আমরা এখনই বলতে পারছি না। ময়নাতদন্তের পর এটা জানা যাবে। রাতের কোনো এক সময় হয়তো ওই ব্যক্তি মারা গেছেন।
এদিকে, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদেরকেও দেখা গেছে।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি থাকা সিআইডির ক্রাইম সিন ইউনিটের এক সদস্য জানান, পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ করা হয়েছে।
পিবিআইয়ের পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ‘কোয়ার্টারে থাকা প্রাণীসম্পদ কর্মকর্তার স্ত্রী ৯৯৯ এ ফোন দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে।’