১৭ নভেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা শহর থেকে সবচেয়ে দৃরত্বের উপজেলা হলো জকিগঞ্জ। জেলা শহর দৃরত্ব এ উপজেলার দুরত্ব ৯১ কিলোমিটার। সীমান্তবর্তী এ জনপদে প্রায় ২৪২৫৬১ লোকের বসবাস। যাদের মধ্যে অনেকেই নিজেদের প্রয়োজনে শহরে যাতায়াত করতে হয়। অনেক শিক্ষার্থীকেও লেখাপড়া জন্য আসতে হয় জেলা শহর সিলেটে।
আর সেই সিলেট যেতে যাত্রীদের পোহাতে হয় কতো ভোগান্তি। বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে ভুক্তভোগী জকিগঞ্জের যাত্রীদের। তাই ভোগান্তি কমাতে জকিগঞ্জের যাত্রী সাধারন বিআরটিসি বাস জকিগঞ্জ টু সিলেট চালু করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে সিলেট থেকে কোম্পানিগঞ্জ উপজেলার দৃরত্ব মাত্র ২৪ কিলোমিটার এবং ভোলাগঞ্জ সাদাপাথরে দৃরত্ব ৪১ কিলোমিটার। এ দুটি উপজেলায় যাত্রীদের সুবিধার কথা ভেবে চালু করা হয়েছে বিআরটিসি বাস। অথচ সবচেয়ে দৃরবর্তী উপজেলা জকিগঞ্জে নেই বিআরটিসি বাস সার্ভিস।
সিলেট সরকারি কলেজের ছাত্র আরিফ জানান, লেখা পড়ার সুবাধে প্রায় দিনেই জকিগঞ্জ থেকে সিলেট যেতে হয়। কিন্ত সিলেট থেকে জকিগঞ্জ আসতে ভোগান্তির শেষ নেই। সকালে বাড়ি থেকে বের হয়ে সময়মত পৌছানো সম্ভব হয়না জেলা শহরে। বিআরটিসি বাস চালু হলে সময়মত কলেজেও পৌছাতে পারবো।
খায়রুল নামের আরেক যাত্রী জানান, বাবা অসুস্থ সিলেটে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম কিন্তু ফিরার পথে কোন সিট না পাওয়ায় দাঁড়িয়েই যেতে হচ্ছে।বি আর টিসি বাস চালু হলে এসব সমস্যা থেকে সমাধান পাবো।
এদিকে জকিগঞ্জ রোডের বাস চালকদের প্রতিযোগিতা মূলক বাস চালানো নিত্য দিনের ব্যাপার। অদক্ষ চালাকরা বেপরোয়া গতিতে বাস চালানোর ফলে প্রতিনিয়তই এই রোডে ঘটে সড়ক দুর্ঘটনা। এসব সমস্যা সমাধান পেতে সিলেট টু জকিগঞ্জ বিআরটিসি বাস চালু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী সাধারণ।