১৩ নভেম্বর ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি : আগামী ২৮ নভেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করলেও জৈন্তাপুর উপজেলায় মোড়ক পরিবর্তন করে স্বতন্ত্র হিসাবে ৫টি ইউনিয়নে বিএনপি সমর্থক ১০ জন হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে, আওয়ামী লীগরে ২ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমেছে প্রচার-প্রচারণায়।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ২নং জৈন্তাপুর ইউপিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল আহাদ এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য মো. আলমগীর হোসেন।
৩নং চারিকাটা ইউপিতে উপজেলা বিএনপি সমর্থীত বর্তমান চেয়ারম্যান শাহ আলাম চৌধুরী তোফায়েল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন বেলাল, বিএনপি সমর্থীত ডি.এম.ডি আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন।
৪নং দরবস্ত ইউপিতে সাবেক উপজেলা ছাত্রদল নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বিএনপি সমর্থীত খায়রুল আমিন।
৫নং ফতেপুর ইউপিতে ইউনিয়ন বিএনপির নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ এবং ৬নং চিকনাগুল ইউপিতে উপজেলা বিএনপির আহবায়ক এ.বি.এম জাকারিয়া নির্বাচনে অংশ গ্রহণ করছে।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সদস্য মো. আব্দুল কাইয়ুম এবং ৬নং চিকনাগুল ইউপিতে আওয়ামী লীগ সমর্থীত বর্তমান চেয়ারম্যান মো. আমিনুর রশিদ।
এসকল প্রার্থীদের মধ্যে ভোটারদের আলোচনায় রয়েছে জৈন্তাপুর ইউপিতে মো. আলমগীর হোসেন, চারিকাটা ইউপিতে শাহ আলম চৌধুরী তোফায়েল, আলতাফ হোসেন বেলাল, দরবস্ত ইউপিতে বাহারুল আলম বাহার ও ফতেপুর ইউপিতে আব্দুর রশিদ এবং চিকনাগুল ইউপিতে এ.বি.এম জাকারিয়া।