৭ নভেম্বর ২০২১


শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুই জন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। নিহতরা হলেন- তোফায়েল মিয়া ও শহিদ মিয়া।

রোববার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের কমান্ডার বসু দত্ত চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে মিরতিঙ্গা চা বাগানের পাহাড়ি এলাকায় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল দুর্বৃত্ত। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন, এরা ক’দিন আগে ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হবো।

আর নিহতদের দুই জনই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজন নাজমুল হত্যার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল মিয়া (৩৫)। আরেক জন শহিদ মিয়া।

শেয়ার করুন